‘এসো মিলি প্রাণের টানে-৯০ বছর উদযাপনে’
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
‘এসো মিলি প্রাণের টানে-৯০ বছর উদযাপনে’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র গৌরবময় ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রাক্তন শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ আদালতের পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ, সিপিবি নেতা ইসরাইল সেন্টুসহ অন্যরা। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিনুর রহমান।

উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারী কলেজের অধ্যক্ষ ডা. মাযহারুল ইসলাম তরু, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম, আব্দুর রাকিব, মনিরুজ্জামান, আবির হোসেনসহ অনেকে। আলোচনা শেষে ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র গৌরবময় ৯০ বছর পূর্তি উৎসব সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থী ও সুধিজনদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। এসময় ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply