নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পাড়ে এক জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার সিদ্দিক প্রামানিকের ছেলে। মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মো.উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Leave a Reply