গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১৪৪ ধারা জারি
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোদাগাড়ী পৌরসভা এলাকায় মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে রাত ১২ টা। রাত ১২.০১ মিনিট থেকে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১২ টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। জানা যায়, গোদাগাড়ী বিএনপির দুই গ্রুপ পার্টি অফিসে সমাবেশ করার জন্য সিন্ধান্ত নিলে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন দ্রুত আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করে। সভায় অধিকাংশের মতামতেরে ভিত্তিতে ১৪৪ ধারা জারি করার চুড়ান্ত সিদ্ধান্ত হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় উভয় গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply