জাগপার একাংশের সভাপতি লুৎফুরকে কুপিয়ে জখম

জাগপার একাংশের সভাপতি লুৎফুরকে কুপিয়ে জখম

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে। দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদিকে, খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার। উল্লেখ্য, খন্দকার লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি। তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *