র্যাবের অভিযানে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার
র্যাবের অভিযানে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান @ মিজান (৪৫) কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর আড়াইমারী গ্রামের মোঃ মাহিজ উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান @ মিজান (৪৫)। র্যাব জানায়, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪ মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্বীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান @ মিজান (৪৫), কে ৪ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজার হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০১৬ সালে রাজশাহী জেলার বাঘা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় নিয়মিত মামলা হয়। মামলা রুজুর পর হতে আসামী ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড তৎসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply