জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল-চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ

জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল-চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেছেন, “জাতীয় পার্টি শেখ হাসিনার সহযোগী ছিল, তাদের ভূমিকা ছাড়া হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত না।” রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। হারুনুর রশীদ রাজবাড়ীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে মব সৃষ্টি করে আগুনে পোড়ানো হয়েছে। যারা এ কাজ করেছে তারা কোনোভাবেই মুসলমান হতে পারে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “বাপ গণহত্যা চালিয়েছে,

বেটি গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। এর কারণেই দেশ আজ গভীর সংকটে। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে অন্তর্র্বতী সরকারকে বিদায় নিয়ে নতুন সরকার গঠন করতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। কিন্তু এনসিপি নামের যেই দলটি সরকার সৃষ্টি করেছে, তাদের কোনো নিবন্ধন নেই। তারা সরকারের আশীর্বাদপুষ্ট, সেনাবাহিনী ও পুলিশ তাদের জন্য কাজ করছে।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,

রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *