র্যাবের অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে জেলা শহরের মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে। আটক মোঃ সাদ্দাম হোসেন (৩২), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়ার মৃত আঃ খালেক এর ছেলে। র্যাব এক প্রেসনোটে বুধবার বিকেলে জানায়, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২ কে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে গ্রেফতার করে। উল্লেখ্য, ধৃত আসামী মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার এজাহারনামীয় আসামী। ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা নং-২৩ তারিখ-২০ অক্টোবর ২০২২, জিআর-৩৩৫/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি বিজ্ঞ আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply