কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা ॥ বাবা-মেয়ের মৃত্যু

কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা ॥ বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুর দীঘি বাজারে একটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মহাসড়কে এ দুর্ঘটনায় পরিবারের আরো দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান। হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন গোলাম সরোয়ার। তাদের বহনকারী প্রাইভেট কারটি ঠাকুর দীঘি বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা বাবা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে মা ও ছেলে। এছাড়াও আরও এক ব্যক্তি ও গাড়ির চালকসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *