গোদাগাড়ীতে সীরাতুন নবী (স.) মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ীতে সীরাতুন নবী (স.) মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ী উপজেলা জামে মসজিদে সীরাতুন নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরীব গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সীরাতুন নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন, নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদরাসার মুহতামীম মাও. মুখতার হোসেন, হাফেজ মাও. শরিফুল ইসলাম, আব্দুল খালেক সহ ওলামায়ে কেরামগণ। মাহফিলে রাসুল (স.) এর জীবনী ও ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *