লালপুর-বাগাতিপাড়ায় ডাঃ রাজন এর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ১১ সেপ্টেম্বর বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে লিফলেট বিতরন ও গন সংযোগ করেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের সুযোগ্য পুত্র, ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি, লালপুর-বাগাতিপাড়া সংসদীয় আসনের সদস্য প্রার্থী ডাঃ ইয়াসির আরশাদ রাজন। এদিকে, বিকেল থেকে সন্ধ্যা রাত আট টা পর্যন্ত জামনগর ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে সাধারণ মানুষের মাঝে এা লিফলেট বিতরন করেন। পরে তিনি জামনগর বাজারে এক সংক্ষিপ্ত পথ সভার বক্তব্যে তরুনদের উদ্দেশ্যে বলেন, যেখানে দৃর্নীতি-চাঁদাবাজি, অনিয়ম দখবা, সেখানেই প্রতিবাদ করতে হবে। মুহূর্তেই পথ সভা জনসভায় পরিনত হয়। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply