জাকসুতে ভোট গণনাকালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনাকালে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকারী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।

Leave a Reply