ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপি নেতার খাবার বিতরণ

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপি নেতার খাবার বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি শতাধিক রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। নওগাঁ ধামরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১৪ সেপ্টেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষে রোগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন ৪৭-নওগাঁ-২ আসনে (পত্নীতলা ও ধামইরহাট) এম.পি পদপ্রার্থী ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, নওগাঁ জেলা যুবদল এর সাবেক সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক আলী বাবু, ধামইরহাট উপজেলা মহিলাদলের ১নং সহ সভানেত্রী মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ও মাহাবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা আশিকুর জামান আশিক সহ অনেকে। এসময় ধামইরহাট ও পত্নীতলা উপজেলা এবং আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *