গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গোদাগাড়ী উপজেলায় বিএসটিআইয়ের উপস্থিতিতে ভেজাল তেল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিএসটিআই সহ গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ। এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *