পরিবার নিয়ে গিয়েছিলেন হরিবাসর দেখতে ॥ চুরি হয়েছে ৬ ভরি স্বর্ণালঙ্কার
নওগাঁর রাণীনগরে বাসার সবাই একসাথে হরিবাসর দেখতে যাওয়ায় ড্রয়ার থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে এঘটনা ঘটার পর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের শ্রী তিনকুড়ি সরকারের ছেলে সুজিত সরকারের বাসায়। সুজিত সরকার জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতি নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যাই। পরে বিকেলে বাড়ী ফিরে দেখি বাসার মধ্যে কয়েকটি আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা পৌনে ৬ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, বাসার মেইন গেট তালাবদ্ধ ছিল। হয়তো চোরেরা বাসা সংলগ্ন কাঁঠাল গাছ বয়ে বাসার মধ্যে প্রবেশ করেছিল। এঘটনায় বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply