রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জোহা চত্বরে গিয়ে শেষ করে সেখানে সমাবেশ করা হয়। সেখানে ছাত্ররা পোষ্য কোটা বিরোধী শ্লোগান দেয়। এসময় শিক্ষার্থীরা জানায়, কোন ভাবে পোষ্য কোটা ফিরিয়ে আনতে দেওয়া হবে না। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে রাত ১২টার দিকে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করা হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের ঘোষণা দেয়। ভর্তি পরীক্ষা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১০টি শর্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা ভর্তির প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত দুই মাস ধরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পোষ্য কোটাসহ প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ভোটের জন্য ভোটারদের কাছে যান।

Leave a Reply