রাণীনগরে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

রাণীনগরে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫) নামে মানসিক প্রতিবন্ধি দুই ভাইয়ের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম মিনাপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার দুই ভাই ঘোষগ্রাম প্রামানিকপাড়া গ্রামের মৃত হায়ের আলীর ছেলে। ‎ প্রতিবেশি হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় তারা দুই ভাই বাড়ী থেকে বের হয়ে যান। এরপর শুক্রবার দুপুরে গ্রামের অদুরে প্রায় আধা কিলোমিটার দুরে ঘোষগ্রাম মিনাপাড়ার একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। হারুনুর রশিদ আরো জানান, জন্মগত ভাবেই তারা দুইজন মানষিক প্রতিবন্ধি ছিলেন। যে কারনে বিবাহ করেননি তারা। তবে কিভাবে তাদের একসাথে মৃত্যু হতে পারে, সে ব্যাপারে স্পস্ট বলতে না পারলেও তিনি দাবি করে বলেন, হয়তো কোন এক ভাই চলার সময় পুকুরে পড়ে গেছে, দেখে আরেক ভাই হয়তো পুকুরে ঝাঁপ দিয়েছেন। এতে একসাথে দুই ভাইই মারা গেছেন। ‎এব্যাপারে ঘটনার তদন্ত কর্মকর্তা রাণীনগর থানার এস.আই জুলফিকার বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *