ধামইরহাটে র‌্যারের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

ধামইরহাটে র‌্যারের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ এর অভিযানে আমাইতারা বাজার থেকে ট্যাপেন্ডাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম (৩৬) কে আটক করেছে। র‌্যাব-৫ সুত্র জানায়, কয়েক দিন যাবত আসামির মোঃ তরিকুল ইসলাম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ধামইরহাট উপজেলার আমাইতারা বাজারে মাদক বিক্রয় করছিল। খবর পেয়ে র‌্যাব-৫, এর অভিযানিক দল উক্ত স্থানে গিয়ে তাকে আটক করে। তার নিকট হতে অবৈধ মাদক ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি তরিকুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল। আটককৃত তরিকুল ধামইরহাট উপজেলার রঘুনাথপুর মোঃ আঃ মতিনের ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *