নিউইয়র্কে এনসিপির আখতারের ওপর হামলা ॥ অসভ্য জানোয়ারদের আর ছাড় নয়-সারজিস আলম

নিউইয়র্কে এনসিপির আখতারের ওপর হামলা ॥ অসভ্য জানোয়ারদের আর ছাড় নয়-সারজিস আলম

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগ ও তাদের সহযোগীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি আওয়ামী লীগকে ‘অসভ্য জানোয়ার’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন এবং তাদের আর ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশদাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।” তিনি আরও বলেন, “এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে, আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।
তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময়ে এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালসাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার সফরের শুরুতেই নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা ড. নাকিবুর রহমান।

নিউইয়র্কে পৌঁছানোর পর থেকে বিএনপি, আওয়ামীলীগ ও জামায়াতপন্থী প্রবাসী সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে চলে আসে। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র বিএনপি এক স্বাগত মিছিল ও সমাবেশের আয়োজন করে। একই স্থানে ড. ইউনূসের আগমনের প্রতিবাদে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।
সমাবেশ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বাগবিতণ্ডা এবং শেষ পর্যন্ত হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে মির্জা ফখরুলকে গালিগালাজকারী এক আওয়ামী লীগ কর্মীকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নিউইয়র্কে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের প্রবাসে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘ অধিবেশন চলাকালীন এই ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *