নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নাটোরে মানববন্ধন ॥ রেলপথ অবরোধের হুশিয়ারি
আগামী সাত দিনের মধ্যে নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে রেলপথ অবরোধের হুশিয়ারি ও কঠোর আন্দোলনের ডাক দিয়েছে নাটোরের জনতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নাটোরের মাধনগর রেলওয়ে প্লার্টফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায়, বাশিলা, মাধনগর, বাসুদেবপুরে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, দেশব্যাপী আলোচিত এই ঘটনায় প্রসাশনের তেমন ভূমিকা নাই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় কাউকে গ্রেফতার হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। তারা নানা কৌশলে প্রসাশনের সাথে ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে, আগস্ট মাসের ৩ তারিখে উপজেলায় মাধনগরে রেলে নাশকতা, দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে আসে। বক্তরা, নাশকতাকারীদের গ্রেফতার করার দাবি করেন এবং নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে রেলপথ অবরোধ ও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বিএনপি নেতা আবুল হোসেন মৃধা, মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম নজু, মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান মৃধা, যুবদল কর্মী সাজু শাকিদারসহ অন্যরা।

Leave a Reply