গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পৌর প্রশাসক বৃত্তি প্রদান

গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পৌর প্রশাসক বৃত্তি প্রদান

গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে গোদাগাড়ী পৌর প্রশাসক বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার পৌরসভা চত্তরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালক, মো. জাকিউল ইসলাম। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. শামসুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. সারওয়ার জাহান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন। অনুষ্ঠানে গোদাগাড়ী পৌরসভার কৃতি শিক্ষার্থী ২০২৫ শিক্ষা বর্ষের এস.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৯ জনকে (প্রতিজন ১৫’শ টাকা), সনদপত্র ও ২টি করে বৃক্ষ ও ২টি বই প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *