রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগ তুলে চতুর্থ দিনের মতো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেসে থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। তার আগে এই কমপ্লিট শাটডাউনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী আগেভাগেই বাড়িতে চলে গেছে। এই কারণে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। এদিকে, শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ। তারা বলছেন, দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, কমপ্লিট শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ব্যতিত প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি দেখছি না। আমরা আজকে আশাবাদী প্রশাসন থেকে একটি মীমাংসিত খবর আসবে। অন্যদিকে, কমপ্লিট শাটডাউন এর কারণে বিশ্ববিদ্যালয় অচলাবস্থা নিরসনে কেন্দ্রীয় লাইব্রেরী সামনে মানববন্ধন করেছেন ইসলামী ছাত্রশিবির। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই শাটডাউন তুলে নিয়ে যদি ক্যাম্পাকে স্বাভাবিক গতিতে না নিয়ে আসা হয়, তবে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

Leave a Reply