চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ বেলাল (৩৪) ও নুনগোলা কেডিসিপাড়া গ্রামের মোঃ বেলালের স্ত্রী মোসাঃ উজলেফা বেগম (৩৫)। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। ডিএনসি’র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় সেনাবাহিনী, র‌্যাব এর সমম্বয়ে একটি যৌথ অভিযান চালায়। এসময় আসামীদের বসতবাড়ী থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির নগদ ৮৭ হাজার ৯২০/- টাকা ও ০৩ টি মোবাইল সেট সহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *