র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১.৯ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিলকি গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ আরিফ হোসেন (৪৯)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০২ অক্টোবর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার স্টেশন রোড উদয়ন মোড় এলাকা হতে ১.৯ কেজি গাঁজাসহ আসামী মোঃ আরিফ হোসেন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply