চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়ার মোঃ আমান আলীর ছেলে মোঃ জিহাদ আলী। র্যাবের এক প্রেসনোটে শনিবার জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৩ অক্টোবর বেলা ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নতুন বাররশিয়া এলাকায় অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ জিহাদ আলী কে ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির ৯২ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply