‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

সৃজনশীল সাহিত্য সংগঠন ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠান হয়েছে। লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ পাঠাগারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও ছড়াকার সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা নরসিংদী আদর্শ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আসাদ সরকার। বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার দুখু হুমায়ুন, কারী আব্দু হাই মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠাতা ফখরুল আলম নাদিম, মাধবদী ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মোল্লা, বেটার সাইন এর পরিচালক কবি তাজুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ডক্টর ওয়াহিদ পাঠাগার প্রতিষ্ঠাতা কবি ও গবেষক, ওয়াহিদ মোহাম্মদ, সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, কবি ও লেখক কামিনী, কবি ইমরান হাসান, কবি ও ছড়াকার হাসান পারভেজ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘সাহিত্যে সন্ধানে’র সুনাম সারাদেশ ব্যাপি ছড়িয়ে আছে। সাহিত্যের সন্ধানে এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে তিনি কাজ করতে চান। এর ধারাবাহিকতা সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির গঠন করেন। কবি ও ছড়াকার মিজানুর রহমান কে এবং মোহাম্মদ টিপু সুলতান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করেন। অন্যরা হলেন সহ সভাপতি কবি নার্গিস সুলতানা, কবি ইউসুফ হাসান, কোষাধ্যক্ষ এস এম ইমরান, শেখ জামাল, প্রশান্ত কুমার সাহা, বি এম রাসেলুজ্জামান, বখতিয়ার প্রমুখ।
বিশেষ অতিথি তাজুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশে সুতার মত বুনে সাহিত্যের জাল তৈরি করতে চাই যাথে একজন অন্য জনের বিপদে পাশে থাকতে পারি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি ও লেখক আতিয়ার পরিষদের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক আতিয়ার রহমান এবং সঞ্চালা করেন কবি ও লেখক মোহাম্মদ টিপু সুলতান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *