চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয় সভা-দলকে সুসংগঠিত করার আশাবাদ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয় সভা-দলকে সুসংগঠিত করার আশাবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা সমন্বয় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রধান সমন্বয়কারী আলাউল হকসহ অন্যরা। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে জেলা নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে বৈঠকের সাংবাদিকদের সাথে আলাপকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে যেভাবেই বলুক না কেন, দেশ বা দেশের বাইরে বৈঠক হোক না কেন, আওয়ামীলীগের ফিরে আসার কোন সুযোগ নেই। তিনি বলেন, আগে অধিকাংশ গণমাধ্যম আওয়ামীলীগের নিয়ন্ত্রনে ছিল। আর এখন দেশের ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। এনসিপির নেতার নামে নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, একটা টেলিভিশন অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি, সেখানে এনসিপির একজন আছে। কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। সেখানে বিএনপির লোকজনও আছে। জামায়াত ও স্বতন্ত্র লোকও আছে। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে, আমরা মনে করি এটা উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। সারজিস আলমম আরও বলেন, আমরা চাই মিডিয়া মিডিয়ার পেশাদারিত্বের জায়গায় থাকুক। আপনারা (সাংবাদিকরা) যে সত্যটা প্রকাশ করতে চান, তা করেন। কোন একটা রাজনৈতিক দল যত বড়ই হোক বা ছোটই হোক খারাপ হলে সেটা বলবেন, ভাল হলেও সেটা বলবেন। এনসিপিকে সুসংগঠিত করার জন্যই জেলায় জেলায় সমন্বয় সভা করা হচ্ছে বলেও জানান এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *