নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এক সময় জনপ্রিয় ছিল গ্রাম বাংলা ঐতিহ্যবাহী মাটির তৈজসপত্র। বর্তমানে প্লাস্টিক, মেলামাইন, স্টিল, সিলভার সামগ্রীর ব্যবহার বেশি হচ্ছে। আর এই আধুনিক সামগ্রীর ভিড়ে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পগুলো। চরম হতাশা ও কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পী পরিবারগুলো। এতে নিজ পেশা ছেড়ে অন্য পেশায় কাজ করছেন মৃৎশিল্প কারিগররা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পরিবার তাদের হাতের নান্দনিক ছোঁয়ায় মাটির থালা, হাঁড়ি, পাতিল, পুতুল, মাটির ব্যাংক, কলস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, পাখিসহ বিভিন্ন জিনিস তৈরি করচ্ছেন। কিন্তু দিন দিন বাজারে মৃৎশিল্পের কদর কমে যাচ্ছে। নজিপুর ঠুকনিপাড়ার সুরেশ পাল (৬৫) বলেন, এসব তৈরির উপাদান এঁটেল মাটির অভাব। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাটি কিনে আনতে হয়। ভ্যান ভাড়া বেশি। এছাড়াও খড়ি ও রঙের এর দাম বেশি। এসব পণ্যের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *