নওগাঁয় নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠার সূবর্ণ জয়ন্তী পালিত
নওগাঁর প্রাচীন ও খ্যাতিমান নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের পুরাতন পৌরসভা ভবন সংলগ্ন নৃত্য রং একাডেমীতে এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তীর উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতই আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকেতন এর পরিচালক প্রবীণ নৃত্যশিল্পী মোরশেদা বেগম শিল্পী। নৃত্য প্রশিক্ষক ও পরিচালক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, নৃত্য নিকেতন-এর উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবীর উদ্দিন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, নাট্য ব্যাক্তিত্ব রাজা ফকির, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সোহরাব হোসেন উল্লাস, নৃত্য প্রশিক্ষক ও পরিচালক লিজা সুলতান এবং অভিভাবকদের পক্ষে শাহনাজ বেগম সানু। পরে সংগঠনের সুবর্ণ জয়ন্তীর কেক কাটা কর্মসূচীতে উপস্থিত সকল অতিথি অংশ গ্রহণ করেন।

Leave a Reply