নাটোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরাফাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক জামিল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার হোড়, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।

Leave a Reply