র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার স্টেশনপাড়ার মোস্তফা কালামোল্লা এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪০)। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাস্থ খোয়ারমোড় এলাকার পাকা রাস্তার উপর থেকে ৯৮ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ড খোয়ারমোড় এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতেছে। এমন সংবাদে বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা মোঃ আমিনুল ইসলাম (৪০) কে আটক করে। পরে তার কাছ থেকে ১টি গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর নীল এয়ার টাইট পলিথিনের ভিতরে রক্ষিত কমলা রংয়ের ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *