মান্দায় তিন মোটরসাইকেলের সংঘর্ষ ॥ ২ জনের মৃত্যু ॥ আহত ৪

মান্দায় তিন মোটরসাইকেলের সংঘর্ষ ॥ ২ জনের মৃত্যু ॥ আহত ৪

নওগাঁ জেলার মান্দা উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনের মৃত্যু ও চারজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া (মীরপুর) এলাকার মিলনের ইটভাটা সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) ও এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০)। আহত চারজন হলেন, মীরপুর গ্রামের নেকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আফতাবের ছেলে সাদিক (২০), সবুজের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদের ছেলে আনোয়ার (২০)। মান্দা থানার ওসি আবু রায়হান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, হতাহতরা সবাই বন্ধু। তিনটি মোটরসাইকেলে করে সতীহাট এলাকা থেকে তারা ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। মিলনের ইটভাটা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাকি দুটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *