র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার

গোপন সংবাদে র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার আমনুরা গ্রামের মোঃ ফারুক আলীর ছেলে মোঃ আতিক (১৮)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শান্তির মোড়ে অবস্থান করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ হতে নাচোল পাকা রাস্তার উপর সংঘবদ্ধ ডাকাতির জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করছে। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আমনুরা রেল ক্রসিং চাঁপাইনবাবগঞ্জ হতে নাচোল পাকা রাস্তায় ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল হতে আসামী মোঃ আতিক কে গ্রেফতার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *