চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার একবরপুর পাঁকাটোলার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাবু হোসেন (২৬) এবং একই উপজেলার নয়ালাভাঙ্গার মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ রাসেল (২৭)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়,

চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৩০ অক্টোবর সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকার একটি অটো রাইস মিলের দক্ষিণ-পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মোঃ বাবু হোসেন ও মোঃ রাসেল এর কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বহনকৃত একটি নীল ও হলুদ রংয়ের ট্রাক জব্দ করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply