র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক এক

র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির রানীনগর শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মোঃ মোবারক হোসেন রসদুল (৩২)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩ নভেম্বর রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউপির রানীনগর গ্রামস্থ শাহাপাড়া হতে মনাকষা গামী পাকা রাস্তার উপর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী মোঃ মোবারক হোসেন রসদুল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *