র‌্যাবের অভিযানে ইয়াবা পাচারকালে ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

র‌্যাবের অভিযানে ইয়াবা পাচারকালে ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

নিষিদ্ধ মাদক ইয়াবা পরিবহনকালে মাদক ব্যবসায়ী রফিকুলকে হাতনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মোঃ রফিকুল ইসলাম (৫৩) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নামোশংকরবাড়ী বটীপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোটিকারামপুর পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সংবাদে সেখানে অভিযান চালায়। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যাক্তি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১টি পলিথিনের ভিতরে রক্ষিত কমলা রংয়ের ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *