চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদক সম্রাজ্ঞীসহ আটক-২
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র অভিযানে এক মাদক সম্রাজ্ঞীসহ ২জন আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্টপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের মেয়ে ও মোঃ মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোসা: তানিয়া খাতুন (৩১) এবং মহারাজপুর ইউনিয়নের ভাগ্যমানপুর মোড়লপাড়ার মো: ফরমান আলীর ছেলে মো: সালেক আলী (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানে ১২ নভেম্বর দুপুরে পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লায় অভিযান চালিয়ে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ আটক করা হয় মাদক ব্যবসায়ী মোসা: তানিয়া খাতুন (৩১) কে।

আসামীর বিরুদ্ধে ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে, একই দিন বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার মহারাজপুর ইউপির ভাগ্যমানপুর মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: সালেক আলী কে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএনসির উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন আসামিকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply