রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা ॥ গুরুতর আহত স্ত্রী ॥ ঘাতক আটক

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা ॥ গুরুতর আহত স্ত্রী ॥ ঘাতক আটক

রাজশাহী মহানগর দায়রা জজ এর ভাড়া বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় বিচারকের স্ত্রী গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় ঘাতক কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার লিমন মিয়া (৩৫) এর সাথে বিচারকের স্ত্রীর পরিচয় ছিল। এরই সূত্র ধরে বিভিন্ন সময় লিমন আর্থিক সহায়তা নিত। একপর্যায়ে টাকা দেয়া বন্ধ করলে বিভিন্নভাবে ব্ল্যাক মেইল করা শুরু করে। বৃহস্পতিবার লিমন জজ মহোদয়ের ভাড়া বাসায় জজ মহোদয়ের স্ত্রীর ছোট ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু বের করলে জজ মহোদয়ের স্ত্রী প্রান ভয়ে দৌড়ে রুমের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। ঘাতক লিমন দরজায় লাথি দিয়ে ভেঙ্গে ভিতরে ঢুকলে জজের ছেলে তাওসিফ তার মাকে রক্ষা করার জন্য ঘরে ঢুকে। একপর্যায়ে ঘাতক জজের স্ত্রী এবং ছেলেকে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে ঘাতকও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যালে নেওয়া হলে ডাক্তার তাওসিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। একই ঘটনায় হামলাকারী ব্যক্তি নিজেও আহত হয়েছেন। তাকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘাতকের বিরুদ্ধে রাজপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *