নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাচোল ডায়াবেটিক সেন্টার থেকে সমিতি আয়োজিত সদস্যদের অংশগ্রহে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন- শৃংখলাই জীবন’ এ প্রতিপাদ্যে সমিতি কর্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুস ডাত্তার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকি ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, নাচোল থানার অফিসার ইনচার্জ, নাচোল সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদসহ অন্যর। এই উপলক্ষে ডায়াবেটিকস রাগিদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়। এসময় নাচোল ডায়াবেটিক সেন্টারের বিভিন্নস্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply