নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার পুতুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’কে জয়ী করতে তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করছেন। বাগাতিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মিছিল ও পথসভা করেন। এসময় তিনি জনগণের সহযোগিতা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Leave a Reply