চাঁপাইনবাবগঞ্জে পৌর ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুক্তারুল ইসলাম @ রাজু কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে এগারো টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতা (মহানন্দা সেতু)র টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুক্তারুল ইসলাম @ রাজু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর মৃত সাইদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নাম্বার ১৮, তারিখ-০৯/১১/২০২৫ইং ধারা ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের একটি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুক্তারুল ইসলাম @ রাজু কে বিস্ফোরক আইনের একটি মামলায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতা (মহানন্দা সেতু)র টোল প্লাজার সামনে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply