বাগাতিপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ১২০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাজামালঞ্চী এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন—সাজামালঞ্চীর মানুষের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকার সুবিধা ও চলাচল সহজ করাই তার লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসী আশা করছে, কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *