হবিগঞ্জে এক ‘ভুয়া নারী চিকিৎসক’ র‌্যাবের হাতে আটক

হবিগঞ্জে এক ‘ভুয়া নারী চিকিৎসক’ র‌্যাবের হাতে আটক

হবিগঞ্জ শহরের বাসা থেকে এক ‘ভুয়া নারী চিকিৎসককে’ আটক করেছে র‌্যাব ৯ এর সদস্যরা। শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৯ সিপিসি-৩ এর কমান্ডার মো. শাহ আলম। আটক মমতাজ বেগম রিনা ওই এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে শাহ আলম বলেন, রিনা দীর্ঘ দিন ধরে নিজ বাসায় যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। সম্প্রতি তার ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুসহ নানা অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। সনদ ছাড়াই ওই নারী গ্রাম থেকে আসা গর্ভবতী নারীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দেওয়ার অভিযোগের তাকে আটক করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *