নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যান, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, নিকাহ রেজিষ্টার ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্টের সদস্যরা। প্রধান অতিথি ইউএনও মুর্শিদা খাতুন বলেন, নারীর ক্ষমতায়নের পথে বাল্য বিবাহ প্রতিরোধ একটি অন্যতম উপায়। নারীদের উন্নয়নে বাল্য বিয়ে বাধা হয়ে দাঁড়ায়। বাল্য বিয়ের কুফল সম্পর্ক্যে আমরা সবাই অবগত। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। উক্ত আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ঈমাম, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *