চাঁপাইনবাবগঞ্জে “স্বেচ্ছায় বিবাহ, তবুও অপহরণ মামলা”-নিরাপত্তা চেয়ে ইসরাত খাতুন’র সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে “স্বেচ্ছায় বিবাহ, তবুও অপহরণ মামলা”-নিরাপত্তা চেয়ে ইসরাত খাতুন’র সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় বিয়ে করায় পরিবারের বিরোধিতায় অপহরণ মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন ১৯ বছর বয়সী ইসরাত খাতুন। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে অপহরণ করা হয়নি; তিনি স্বেচ্ছায় স্বামীর কাছে এসেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর ভেররশিয়ার ইসরাত খাতুন-দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৬ নভেম্বর স্বামী আরিফুল হকের সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিবাহ করেন।

কিন্তু পরিবারের আপত্তি অমান্য করে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ইসরাতের বাবা-মা অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন স্বামী আরিফুল, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়দের বিরুদ্ধে।
ইসরাতের দাবি-এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইসরাত খাতুন আরো বলেন, “আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ অপহরণ করেনি। কিন্তু আমার পরিবার আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে মিথ্যা মামলায় হয়রানি করছে। তারা আমাদের নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে, প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। আমরা ভয় ও আতঙ্কে বাইরে বের হতে পারছি না।”ইসরাত বলেন, মিথ্যা মামলার কারণে তারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার স্বামী।

সম্মেলনে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ছেলের চাচা মোঃ তাইজুল ইসলাম ও গোলাপ হোসেন, ভুক্তভোগী ইসরাতের স্বামী মোঃ আরিফুল হক,আরিফুলের পিতা মোঃ লুৎফর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *