সিংড়ায় জিয়া পরিষদের আয়োজনে খালেদা জিয়ার দোয়া মাহফিল

সিংড়ায় জিয়া পরিষদের আয়োজনে খালেদা জিয়ার দোয়া মাহফিল

নাটোরের সিংড়ায় সিংড়া উপজেলা শাখা জিয়া পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২ডিসেম্বর ) সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বেগম জিয়ার কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। হাসপাতালে আছেন। আমরা তাঁর জন্য দোয়া করছি। সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। অধ্যক্ষ আনু আরো বলেন, আপোষহীন নেত্রী কারও সাথে আপোষ করেননি। গত ১৫ বছর অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবু তিনি দেশ ছেড়ে যাননি।

দলমত সবাই তাঁর জন্য দোয়া করছেন। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁর সুস্থ হওয়া বড় প্রয়োজন। আমরা দোয়া করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সাবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সহসভাপতি অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান, সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাংঠনিক সম্পাদক মোঃ শারফুল ইসলাম মান্নান প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *