নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নওগাঁয় ১৪ ডিসেম্বর/২৫ শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রামে বধ্যভূমি’তে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ৬টায় নব নির্মিত শহীদ স্মৃতি সৌধ চত্বরে শহীদদের স্মৃতির স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম এবং হত্যাকান্ডের সময় গুলিবিদ্ধ আহত এ্যাড. সালাহ উদ্দিন মিন্টু। ১৯৭১ সালের ২২ এপ্রিল পাক সেনারা ট্রেনযোগে সান্তাহার এসে নামে। ঐ দিনই ধামকুড়ি গ্রামে একজন পুলিশ অফিসারসহ ৮ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এলাকা জনশুন্য হওয়ার কারনে দিনের পর দিন লাশগুলো সেখানে পড়ে থাকে।শেয়ালে লাশগুলো খেয়ে ফেলে। কমপক্ষে ১৫ দিন পর গ্রামবাসী হাড় হাড্ডি জড়ো করে মাটিতে পুঁতে রাখেন। এখানে পাক সেনাদের গুলিতে শহীদ ব্যাক্তরা হলেন পুলিশ ইন্সপেক্টর শামসুদ্দিন সরদার, শহীদ নূরুল ইসলাম, শহীদ আব্দুস সামাদ, শহীদ এ কে এম আমিনুল ইসলাম দুলাল, শহীদ এ কে এম এহসানুল ইসলাম মোন্না, স্যানিটারী ইন্সপেক্টর ইব্রাহীম হোসেন খন্দকার, শহীদ সাহেব পালোয়ান এবং কছির উদ্দিন প্রামানিক।
Leave a Reply