গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুরী খাওয়াকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারের খিচুরি খাওয়া নিয়ে বিরোধের জের ধরে লাথি ও কিল ঘুষিতে আহম্মদ আলী নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজার নামক এলাকায়। জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে মালিবাাড়ি ইউনিয়নের একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলছিলো। মঙ্গলবার গভীর রাতে মাজারের খিচুরী নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামে ফিরে আসেন ওষুধ ব্যবসায়ী আহম্দে আলী। আজ বুধবার সকাল ৯ টার দিকে সেই খিচুরী গন্ধ ওঠায় খেতে না পেরে পাশের দোকানী রেনু মিয়ার সাথে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রেনুমিয়ার লোকজন ও বিতর্কে জড়িয়ে পরে এ ঘটনার সাথে। এসময় রেনু মিয়ার সহায়তা তার লোকজন ওষুধ ব্যবসায়ী আহম্দে আলী কে বেদম কিলঘুষি ও লাথি মারতে থাককে। এতে ঘটনাস্থলেই আহম্দে আলী অসুস্থ্য হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অবস্থার বেগতিক দেখে প্রতিপক্ষের লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। নিহত হওয়ার খবর পেয়ে নিহতের স্বজনরা রেনু মিয়া সহ দুটিবাড়ি ভাঙ্গচুর করে। খবর পেয়ে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড ুসুন্দরগঞ্জ থেকে ওসি তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply