রহনপুরগামী গ্রামীন ট্রাভেলসে নাচোলের এক যাত্রীর আকস্মিক মৃত্যু

রহনপুরগামী গ্রামীন ট্রাভেলসে নাচোলের এক যাত্রীর আকস্মিক মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা রহনপুরগামী গ্রামীন ট্রাভেলস চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একযাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)। জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নেজামপুর বাজারে গ্রামীন ট্রাভেল (গাড়ী নং) ঢাকা মেট্রো ব-১৫-৭৪৪৩, যাত্রী নামানোর জন্য দাঁড় করায়। বাসে থাকা অন্য যাত্রীরা নামলেও শহিদুল বাস থেকে না নামলে সুপারভাইজার আবদুল্লাহ তাকে ডাক দেয়, কিন্তুু সে কোন সাড়া না দিলে সুপারভাইজার তার কাছে গিয়ে আবারও ডাক দেয়। তাতেও শহিদুল কথা না বললে, পরে সুপারভাইজার বিষয়টি গ্রামীন ট্রাভেলস কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ তখন নেজামপুরের গ্রামীন ট্রাভেলস এর কাউন্টার মাস্টার সফিকুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে কাউন্টার মাস্টার ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছালে, তিনি এসে দেখেন শহিদুল মারা গেছেন। পরে কাউন্টার মাস্টার ফায়ার সার্ভিস এবং পরিবারের লোকজনদের খবর দেন। এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। মৃত শহিদুল ইসলাম অসুস্থ ছিলেন। তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মারা গেছেন, এমনটাই ধারনা করা হচ্ছে। কারও কোন অফিযোগ না থাকায়, পরিবারের কাছে শহিদুলের লাশ হস্তানন্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *