সিংড়ায় প্রতিপক্ষের হামলা ও বাড়ি-ঘরে লুটপাট ॥ থানায় অভিযোগ

সিংড়ায় প্রতিপক্ষের হামলা ও বাড়ি-ঘরে লুটপাট ॥ থানায় অভিযোগ

বোরো ধানের বীজতলায় পানি সেচ কে কেন্দ্র করে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ৯ টায় ইছল বাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) ও মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির কাছে ডোবা পুকুর থেকে বৈদ্যুতিক মটার দিয়ে বোরো ধানের বীজতলায় পানি সেচের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুকুর মালিক ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) বাঁধা দেয়। এতে দু’পক্ষের বাকদ্বন্দ্বিতা শুরু হলে এক পর্যায়ে মালেক ও শাহাদতের নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল আব্দুল সালামের বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী মোছাঃ বুলবুলি বেগম (৪০) জানান, অতর্কিত হামলায় আমার ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ, এলইডি টিভি ভাংচুর করে। এছাড়া আমার প্রবাসী ছেলের পাঠানো নগদ ৫ লাখ টাকাসহ ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে। সব মিলে আমাদের ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। আমরা বিচাই চাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ শাহাদাত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) জানান, বাড়িতে হামলার অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া বিবাদ যা কিছু হয়েছে রাস্তার ওপরে। পরে গ্রামের প্রধানগণ দুই পক্ষকেই থামিয়ে দিয়েছেন। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *