ভালুকায় মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক হত্যা ॥ মামলা-গ্রেপ্তার ১০

ভালুকায় মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক হত্যা ॥ মামলা-গ্রেপ্তার ১০

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ও ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তাররা হচ্ছে, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *